ব্যাংককে বার্সেলোনা
মৌসুম শুরুর আগে এশিয়া সফরে বেরিয়েছে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। প্রীতি ম্যাচ খেলতে প্রথমে তারা পা রেখেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে।
ইসরায়েল ও ফিলিস্তিনে 'শান্তি সফর' শেষে সোমবার স্থানীয় সময় দুপুরে ব্যাংককে পৌঁছে মেসি-নেইমাররা।
দুই পর্বের অনুশীলন শেষে বুধবার দেশটির জাতীয় দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেনের জনপ্রিয় দলটি।
পরের দিন মালয়েশিয়া রওনা দেবে লা লিগা চ্যাম্পিয়নরা। ওখানে চার পর্বের অনুশীলন শেষে শনিবার মালয়েশিয়া একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি লড়বে মেসি-নেইমাররা।
এর আগে শুক্রবার ও শনিবার ফিলিস্তিন ও ইসরায়েলে দুটো ফুটবল ক্লিনিকে শিশুদের ফুটবলের কলাকৌশল দেখান বার্সার খেলোয়াড়রা।
