২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির বার্তা নিয়ে ইসরায়েলে বার্সা

ফিলিস্তিন সফর শেষে ইসরায়েলে গেছে বার্সেলোনা। রোববার তেল আবিবে এক ফুটবল ক্লিনিকে শিশুদের ফুটবলের কলাকৌশল শেখান মেসি-নেইমাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 01:11 PM

Updated : 13 Oct 2022, 02:54 PM

পুরনো খবর:

ফিলিস্তিনে মেসি-নেইমাররা

শনিবার ফিলিস্তিনের পশ্চিম তীরেও একটি ফুটবল ক্লিনিকে কিছু সময় কাটায় লা লিগা চ্যাম্পিয়নরা। এর আগে বেথেলহেমে যীশু খ্রিষ্টের জন্মস্থান ও হেবরন শহর দেখতে গিয়েছিল বার্সেলোনা দল। সেখানেও প্রিয় ফুটবলারদের এক নজর দেখতে বার্সেলোনার পতাকা হাতে জড়ো হয় হাজার হাজার মানুষ।

তেল আবিবে ইসরায়েলি প্রেসিডেন্ট শিমন পেরেস ও প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গেও দেখা করেন বার্সেলোনা খেলোয়াড়েরা। সঙ্গে ছিলেন ক্লাব সভাপতি সান্দ্রো রোসেলও।

তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে মেসিকে ঠিকঠাক মতোই পাস দিয়ে ফুটবল ক্লিনিকের উদ্বোধন করেন ৯০ বছর বয়সী পেরেস। বার্সেলোনা দলকে 'শান্তির দূত' হিসেবে অভিহিত হরেন তিনি।

প্রিয় তারকাদের দেখতে স্টেডিয়ামে আসা হাজার হাজার শিশু-কিশোরের উদ্দেশ্যে পেরেস বলেন, "তোমাদের বার্তা হবে ফুটবল খেলে বন্ধু বানানো, যুদ্ধ আর শত্রু তৈরি নয়। আমি মনে করি একদিন আসবে যখন তোমাদের একজন মেসির মতো হবে।"

এর আগে জেরুজালেমের পুরোনো শহরের ওয়েস্টার্ন ওয়াল ঘুরে দেখেন মেসি-নেইমাররা।

গত কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে কাজ করছে বার্সেলোনা। ইসরায়েলি ও ফিলিস্তিনি ফুটবলারদের একটি যৌথ দলের সঙ্গে খেলতে গত ফেব্রুয়ারিতে আগ্রহ প্রকাশ করেছিল বার্সেলোনা। কিন্তু প্রতিবেশী এই দুই দেশ শর্তে রাজি হয়নি।

প্রতিবেশী এই দুই দেশের মধ্যে ইসরায়েল খেলে ইউরোপে আর ফিলিস্তিন খেলে এশিয়া অঞ্চলে।