২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব সাঁতারে ৬১তম মাহফুজা

বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে নিজের সেরা টাইমিং টপকাতে পারেননি মাহফুজা আক্তার শিলা। শনিবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের বাছাইয়ে ৭৬ জনের মধ্যে ৬১তম হয়েছেন এই সাঁতারু।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 03:33 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

মাহফুজা সময় নিয়েছেন ৩৫.৬৩ সেকেন্ড। তাঁর সেরা টাইমিং ছিল গত এসএ গেমসে ৩৪.৪৩ সেকেন্ড। বার্সেলোনায় যাওয়ার আগে বার্সেলোনায় এসএ গেমসের ওই সময়টা টপকানোর লক্ষ্যের কথা জানিয়েছিলেন মাহফুজা।

বাংলাদেশ গেমসে শিলা ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেছিলেন ৩৬.০৪ সেকেন্ড সময় নিয়ে।

বাছাই থেকে ১৬ জন পরবর্তী ধাপে উঠে যার মধ্যে শেষ জনের টাইমিং ৩১.৫০ সেকেন্ড।

এর আগে শুক্রবার ৫০ মিটার ফ্রিস্টাইলে নিজের সেরা টাইমিং করে ১০৭ জনের মধ্যে ৫৯তম হয়েছিলেন মাহফিজুর রহমান সাগর।

আর ৫০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নিয়ে বাংলাদেশের অনীক ইসলাম ৮০ জনের মধ্যে ৬১তম স্থান পেয়েছিলেন।

পুরনো খবর:

বার্সেলানার পথে ৩ সাঁতারু
বিশ্ব সাঁতারে ৬১তম বাংলাদেশের অনিক
বিশ্ব সাঁতারে ৫৯তম বাংলাদেশের সাগর