২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব সাঁতারে ৬১তম বাংলাদেশের অনিক

বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে বাছাইয়ে ৮০ জনের মধ্যে ৬১তম হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ অনিক ইসলাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 06:43 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

রোববার চার নম্বর হিটে দুই নম্বর লেনে সাঁতরানো অনিক সময় নিয়েছেন ২৬.৬৯ সেকেন্ড। গত এপ্রিলে বাংলাদেশ গেমসে ২৬.০১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন তিনি।

বাছাই থেকে ১৬ জন পরবর্তী ধাপে উঠে যার মধ্যে ১৬তম সাঁতারু সময় নিয়েছেন ২৩.৫৩ সেকেন্ড।

বাংলাদেশের আরো দু’জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ২ অগাস্ট ৫০ মিটার ফ্রিস্টাইলের বাছাইয়ে অংশ নেবেন মাহফিজুর রহমান সাগর। আর ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মাহফুজা আক্তার শিলা সুইমিংপুলের নামবেন ৩ অগাস্ট।

প্রতিযোগিতার এটি ১৫তম আসর। ১৮১টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী এখানে অংশ নিচ্ছেন।