২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা লড়াই সোমবার

বৃষ্টির কারণে রোববার ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার খেলা শেষ হতে পারেনি। সোমবার ‘রিজার্ভ ডে’তে এই ম্যাচ হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৯ ওভারে ৩ উইকেটে ৬০ রান করার পর বৃষ্টি নামলে খেলা আর হতে পারেনি। সোমবার অবশ্য নতুন করে নয়, যেখানে খেলা বন্ধ হয়েছিল সেখান থেকে শুরু হবে।

শ্রীলঙ্কার আউট হওয়া তিন ব্যাটসম্যান উপুল থারাঙ্গা (৭), মাহেলা জয়াবর্ধনে (৭) ও দীনেশ চান্দিমাল (২)। কুমার সাঙ্গাকারা ১১ ও লাহিরু থিরিমান্নে ১৩ রানে অপরাজিত।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ ১৯ রানে দুটি এবং জেসন হোল্ডার ২০ রানে একটি উইকেট নিয়েছেন।