উরুগুয়ের বিপক্ষে পির্লো নেই
চোটের কারণে রোববার উরুগুয়ের বিপক্ষে কনফেডারেশন্স কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না ইতালির মিডফিল্ডার আন্দ্রিয়া পির্লো।
ডিফেন্ডার আন্দ্রিয়া বার্জাগলিকেও একই কারণে পাচ্ছে না ইতালিয়ানরা।
পেশির সমস্যা বেশ কিছু দিন ধরেই ভোগাচ্ছে পির্লোকে। এই সমস্যার কারণে ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারেননি। সেমিফাইনালে স্পেনের বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া ম্যাচের পুরো সময় অবশ্য মাঠে ছিলেন তিনি।
তবে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে দলের সবচেয়ে অভিজ্ঞ মিডফিল্ডারকে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
