২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ চারের পথে ব্রাদার্স

গ্রামীণফোন সুপার কাপ ফুটবলে বিজেএমসিকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে ব্রাদার্স ইউনিয়ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 03:48 PM

Updated : 23 Aug 2022, 11:00 AM

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে আপাতত ব্রাদার্সের অবস্থান দ্বিতীয়। টানা দ্বিতীয় হারে বিজেএমসির বিদায় নিশ্চিত হয়ে গেছে।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্সের জয়ের নায়ক জুয়েল রানা। দলের দুটো গোলই এই তরুণ স্ট্রাইকারের।

১৫ মিনিটে মিডফিল্ডার ইউসুফ সিফাতের ক্রস থেকে জুয়েলের হেড এগিয়ে দেয় ব্রাদার্সকে।

বিরতির মিনিট চারেক আগে স্ট্রাইকার তকলিস আহমেদ সমতা নিয়ে আসেন ম্যাচে।

৮২ মিনিটে ব্রাদার্সের ফরোয়ার্ড রুবেল মিয়ার শট বিজেএমসির গোলরক্ষক আমিনুল হক ঠেকিয়ে দিলে ফিরতি শটে জয়সূচক গোল করেন জুয়েল।