সুপার কাপে না খেলার সিদ্ধান্ত পরিবর্তন করে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড জানিয়েছে, এই প্রতিযোগিতায় খেলতে তারা রাজি।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
25 May 2013, 02:22 PM
Updated :
23 Aug 2022, 10:50 AM
শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেয়া এক চিঠিতে মোহামেডান জানিয়েছে, ফুটবলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে সুপার কাপে তারা খেলবে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “শনিবার মোহামেডান একটি চিঠি দিয়ে জানিয়েছে, সুপার কাপে খেলতে তারা রাজি।”
সুপার কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন মোহামেডান রাজি হওয়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের সেরা আটটি দলকে নিয়ে আগামী ১৪ জুন থেকে এই প্রতিযোগিতা শুরু হবে।
এবারের সুপার কাপে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসাবে এক কোটি নয়, ৫০ লাখ টাকা পাবে। রানার্স আপ দলের প্রাইজ মানি অবশ্য আগের মতোই ২০ লাখ টাকা। আর প্রত্যেক দল অংশগ্রহণ ফি হিসাবে পাবে ১৫ লাখ টাকা করে।
সুপার কাপে না খেলার সিদ্ধান্ত পরিবর্তন করে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড জানিয়েছে, এই প্রতিযোগিতায় খেলতে তারা রাজি।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৪:২২, ২৫ মে ২০১৩ | আপডেট: ১০:৫০, ২৩ আগস্ট ২০২২