২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফার্গুসনের উত্তরসূরী ময়েজ

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন ডেভিড ময়েজ। স্যার অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরীর সঙ্গে ম্যান ইউর চুক্তির মেয়াদ ৬ বছর।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 May 2013, 06:32 PM

Updated : 23 Aug 2022, 10:43 AM

আগামী ১ জুলাই থেকে নতুন দায়িত্বে অধিষ্ঠিত ময়েজও ফার্গুসনের মতো স্কটল্যান্ডের মানুষ। ২০০২ সাল থেকে এভারটনে ছিলেন তিনি। ময়েজকে কোচ হিসাবে পেয়ে উচ্ছ্বসিত ম্যান ইউর মালিক গ্লেজার পরিবারের ছেলে জোয়েল গ্লেজার। তিনি বলেন, “ভবিষ্যতে ম্যানচেস্টার ইউনাইটেডকে নেতৃত্ব দিতে ডেভিড (ময়েজ) রাজি হওয়ায় আমি খুব খুশি। তার কঠোর পরিশ্রম ও দৃঢ় প্রত্যয় আমাদের দলের জন্য খুবই মূল্যবান হবে।” ১৯৯৮ সালে ইংল্যান্ডের প্রেস্টন নর্থ এন্ড ক্লাবে ময়েজের কোচিং-জীবন শুরু। চার বছর পর যোগ দেন এভারটনে। সেখানে দীর্ঘ ১১ বছর কাটিয়ে তার নতুন ঠিকানা হতে যাচ্ছে ম্যান ইউর ওল্ড ট্র্যাফোর্ড।