ড্র দিয়ে শুরু আবাহনীর
এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেড ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক নেপালের থ্রি স্টার ক্লাবের সঙ্গে।
মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৫ মিনিটের সময় এগিয়ে যায় থ্রি স্টার ক্লাব। ডি-বক্সের বাইরে থেকে নেয়া জগজিৎ শ্রেষ্ঠার চমৎকার শট আবাহনীর জালে জড়িয়ে যায় (১-০)।
৩৮ মিনিটে সমতা নিয়ে আসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের গতবারের চ্যাম্পিয়ন আবাহনী। প্রতিপক্ষের চার ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে আড়াআড়ি শটে গোলটি করেন ফরোয়ার্ড তৌহিদুল আলম (১-১)।
৬৯ মিনিটে আবাহনীকে রক্ষা করেন গোলরক্ষক শহীদুল আলম সোহেল। জগজিৎ শ্রেষ্ঠার পেনাল্টি শট ঠেকিয়ে দেন তিনি।
‘এ’ গ্রুপের অন্য ম্যাচে মঙ্গোলিয়ার আরচিম এফসি গোলশূন্য ড্র করেছে তাইওয়ান পাওয়ার কোম্পানির সঙ্গে।
৯ মে তাইওয়ান পাওয়ার কোম্পানি এবং ১১ মে আরচিম এফসির সঙ্গে আবাহনীর লড়াই।
এই গ্রুপ থেকে দুটি দল দ্বিতীয় রাউন্ডে উঠবে।
