২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেবিল টেনিসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ

বাংলাদেশ আনসার ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষকতায় বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

আগামী ১৩ থেকে ২০ মে পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় বাংলাদেশের চার প্রতিযোগী মানস চৌধুরী, মাহবুব বিল্লাহ, সোনাম সুলতানা সোমা ও মৌমিতা আলম রুমি।

মানসের খরচ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং মাহবুব, সোনাম ও মৌমিতার খরচ দিচ্ছে আনসার। মাহবুব-সোনাম-মৌমিতা জাতীয় পর্যায়ে আনসারের হয়ে খেলেন। বাংলাদেশ দলের ব্যবস্থাপকের দায়িত্বে থাকবেন জোবেরা রহমান লিনু। পুরুষ-মহিলাদের একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈত অর্থাৎ সবগুলো ইভেন্টেই অংশ নেবে বাংলাদেশ। তৃতীয় বারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া মাহবুব বলেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমাদের লড়াইটা নিজেদের সঙ্গেই। সাধ্যের মধ্যে যতটা ভালো খেলা যায় সে চেষ্টাই করবো।” বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের পাশাপাশি প্যারিসে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের কংগ্রেস। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন খেলোয়াড়দের খরচ জোগাতে না পারলেও কংগ্রেসে যোগ দেবেন চার জন কর্মকর্তা।