২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে যথারীতি আনসার

বাংলাদেশ গেমসের ষষ্ঠ দিন শেষেও পদক তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ আনসার। ৫০টি সোনা, ৩৯টি রুপা ও ৪২টি ব্রোঞ্জ সহ ১৩১টি পদক তাদের সংগ্রহে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

৩৬টি সোনা, ২৮টি রুপা ও ২৭টি ব্রোঞ্জ সহ ৯১টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয়, ২৭টি সোনা, ২০টি রুপা ও ১৪টি ব্রোঞ্জ সহ ৬১টি পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনী তৃতীয়, ২২টি সোনা, ২৭টি রুপা ও ১৬টি ব্রোঞ্জ সহ ৬৫টি পদক নিয়ে বিজেএমসি চতুর্থ এবং ২০টি সোনা, ২৪টি রুপা ও ৩০টি ব্রোঞ্জ সহ ৭৪টি পদক নিয়ে বিকেএসপি পঞ্চম স্থানে আছে।

এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০টি, ঢাকা রাইফেল ক্লাব তিনটি, বাংলাদেশ পুলিশ ও ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার দুটি করে এবং চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম মহানগর, রাজশাহী জেলা, বাংলাদেশ বিমানবাহিনী, জাতীয় টেনিস কমপ্লেক্স ও গুলশান শূটিং ক্লাব একটি করে সোনা জিতেছে।