শিরোপার পথে জুভেন্টাস
এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ইতালিয়ান সেরি-আ’র শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়েছে জুভেন্টাস।
ঘরের মাঠে ইতালির রেকর্ড ২৮বারের চ্যাম্পিয়নদের মহামূল্যবান গোলটি করেন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল, ৫৭ মিনিটে পেনাল্টি থেকে।
বাকি ৫ ম্যাচ থেকে মাত্র ৫ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে জুভেন্টাসের।
৩৩ ম্যাচ থেকে জুভেন্টাসের সংগ্রহ ৭৭ পয়েন্ট। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাপোলি। তৃতীয় স্থানে থাকা এসি মিলানের পয়েন্ট ৫৯।
