২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে ইন্টার মিলানের জয়

ইতালিয়ান সেরি-আ’য় টানা তিন ম্যাচ হারের পর জয়ের দেখা পেয়েছে ইন্টার মিলান। রোববার তারা ১-০ গোলে পার্মাকে হারিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 21 Apr 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

অন্য দুই ম্যাচে নাপোলি ৩-২ গোলে ক্যালিয়ারিকে হারিয়েছে এবং এএস রোমা ১-১ গোলে ড্র করেছে পেসকারার সঙ্গে।

ঘরের মাঠ সান সিরোতে ইন্টারের জয়ের নায়ক ইতালিয়ান স্ট্রাইকার তমাসো রচ্চি। ৮১ মিনিটে স্বাগতিকদের মহামূল্যবান গোলটি তারই।

৩৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার। এক পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে রোমা।

সবার ওপরে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৭৪, ৩২ ম্যাচ থেকে। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে নাপোলির অবস্থান দ্বিতীয়।