২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তায়কোয়ান্দোতে সেনাবাহিনীর দুটি সোনা

বাংলাদেশ গেমসের তায়কোয়ান্দোর পুরুষদের বিভাগে সোনা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আনোয়ার হোসেন ও আরমান হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 03:17 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

৫৪ কেজি ওজন শ্রেণীতে বিজেএমসির জাহিদুল ইসলাম সোনা, আনসারের মাসুদ করিম রুপা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জয়নাল আবেদীন ও রাজশাহী জেলার মুন্না মোল্লা ব্রোঞ্জ পেয়েছেন।

৫৮ কেজি ওজন শ্রেণীতে বিজিবির তামজিদ হোসেন সোনা, সেনাবাহিনীর হাবিবুর রহমান রুপা এবং আনসারের নুরুজ্জামান ও নাটোর জেলার আরিফুল ইসলাম ব্রোঞ্জ পেয়েছেন।

৬৩ কেজি ওজন শ্রেণীতে আনসারের কোরবান আলী সোনা, বিজিবির শাহ আলম রুপা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাইম আলী ও সেনাবাহিনীর জয়ন্ত চাকমা ব্রোঞ্জ পেয়েছেন।

৬৮ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর আনোয়ার হোসেন সোনা, গাজীপুর জেলার নাজমুল ইসলাম রুপা এবং রাজশাহী জেলার সোহানুর রহমান সুজন ও সিরাজগঞ্জ জেলার নাজমুল হাসান ব্রোঞ্জ পেয়েছেন।

৭৪ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর আরমান হোসেন সোনা, বিজেএমসির ইমতিয়াজ সুলতান রবিন রুপা এবং বিজিবির শরিফুল ইসলাম ও নারায়ণগঞ্জের এ এফ এম মারুফ ব্রোঞ্জ পেয়েছেন।

৮০ কেজি ওজন শ্রেণীতে বাংলাদেশ পুলিশের মামুনুর রশিদ সোনা, বিজেএমসির ইমতিয়াজ ইবনে আলী রুপা এবং দিনাজপুর জেলার হিমন আফরোজ ও চট্টগ্রাম জেলার সাদ্দাম হোসেন ব্রোঞ্জ পেয়েছেন।

মেয়েদের বিভাগে ৬২ কেজি ও ৬৭ কেজি ওজন শ্রেণীতে আনসারের প্রীতি ইসলাম ও শ্রাবণী বিশ্বাস এবং ৫৭ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতেছেন বিজেএমসির সুইটি আক্তার।