প্রথম বেক্সিমকো কাপ গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সিদ্দিকুল আলম সিকদার।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
13 Apr 2013, 02:07 PM
Updated :
23 Aug 2022, 10:33 AM
রানারআপ হয়েছেন জনাব জিফান। সাভার গলফ ক্লাবে দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ৩৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
শনিবার প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রীর সামরিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিকুল আহমেদ সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসাবে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বেক্সিমকো গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ নাভিদ হুসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলাভ প্রমুখ।
প্রথম বেক্সিমকো কাপ গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সিদ্দিকুল আলম সিকদার।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৪:০৭, ১৩ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩৩, ২৩ আগস্ট ২০২২