লিওনেল মেসির খেলা-না খেলা নিয়ে সংশয় কাটেনি। এই সংশয়কে সঙ্গী করেই বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজিকে স্বাগত জানাবে বার্সেলোনা।
রয়টার্স
.
রয়টার্স
Published :
09 Apr 2013, 07:22 PM
Updated :
23 Aug 2022, 10:31 AM
পিএসজির মাঠে প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়েছিল।
অন্য ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে স্বাগতিক জুভেন্টাস। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছিল সদ্য জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন।
গত সপ্তাহে অনুষ্ঠিত প্রথম লেগে পায়ের পেশিতে (হ্যামস্ট্রিং) টান পড়ায় দ্বিতীয়ার্ধে আর মাঠে নামতে পারেননি মেসি। গত শনিবার স্প্যানিশ লা লিগায় রিয়াল মায়োর্কার বিপক্ষেও খেলতে পারেননি। তবে মেসির অনুপস্থিতেও তারা যে অপ্রতিরোধ্য তা মায়োর্কাকে ৫-০ গোলে হারিয়ে প্রমাণ করেছে বার্সা।
বুধবারও নিজেদের এগিয়ে রাখছেন বার্সার মাঝমাঠের অন্যতম চালিকাশক্তি জাভি হার্নান্দেজ। তিনি বলেন, “ঘরের মাঠে ৯০ মিনিটের লড়াই এখনো বাকি আছে। আমরা সমর্থকদের সামনে খেলব। দলে চোট সমস্যা আছে, কিন্তু প্রথম লেগে ভালো ফলাফলের কারণে আমরাই এগিয়ে।”
প্রথম লেগে দু-দুবার পিছিয়ে পড়েও চার বারের ইউরোপ সেরা বার্সেলোনাকে রুখে দেয়া পিএসজিও আত্মবিশ্বাসী। বার্সার মাঠ নিউ ক্যাম্পে নাটকীয় কিছুর প্রত্যাশা করছে তারা।
প্রথম লেগের সহজ জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে প্রতিযোগিতার চার বারের চ্যাম্পিয়ন বায়ার্ন। তবে ফিরতি লেগ ঘরের মাঠে হওয়ায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ইতালিয়ান সেরি-আ’র সবচেয়ে সফল দল জুভেন্টাসের।
লিওনেল মেসির খেলা-না খেলা নিয়ে সংশয় কাটেনি। এই সংশয়কে সঙ্গী করেই বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজিকে স্বাগত জানাবে বার্সেলোনা।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ১৯:২২, ৯ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩১, ২৩ আগস্ট ২০২২