২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল লিগে আবার বিরতি

আবার বিরতি পড়তে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে। বাংলাদেশ গেমসের কারণে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছেড়ে দিতে হবে। তাই মঙ্গলবার পেশাদার লিগ কমিটির সভায় ১১ এপ্রিল থেকে লিগের ঢাকার খেলাগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 04:34 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

বাংলাদেশ গেমস শেষ হওয়ার পর ২৯ এপ্রিল থেকে আবার শুরু হবে লিগ। ২০ থেকে ২৮ এপ্রিল হবে বাংলাদেশ গেমস।

ঢাকার বাইরে অবশ্য দুটি ম্যাচ হবে। ফেনীর ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে ১৩ এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ১৯ এপ্রিল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের মুখোমুখি হবে ফেনী সকার ক্লাব।

প্রায় দেড় মাস স্থগিত থাকার পর গত ৬ এপ্রিল থেকে ফুটবল লিগ শুরু হয়েছিল।

এদিকে মে মাসের মাঝামাঝি সময়ে সুপার কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রিমিয়ার লিগের সেরা ৮টি দল কোটি টাকার এই টুর্নামেন্টে অংশ নেবে।