২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দল

রোববার ঢাকায় এসেছে শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 07:29 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

১০ এপ্রিল থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় চার দিনের ম্যাচ ১৬ এপ্রিল থেকে।

একই ভেন্যুতে ২১ ও ২৩ এপ্রিল প্রথম দুটি ওয়ানডে হবে। ২৬, ২৭ ও ২৯ এপ্রিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ তিনটি ওয়ানডে।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল: সাদমান ইসলাম, নাজমুল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সুমন, সাঈদ শাকের, মেহেদী হাসান মিরাজ, রাহাতুল ফেরদৌস, নিহাদ উজ জামান, যুবায়ের হোসেন, আবু সায়েম চৌধুরী, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান ও রিফাত প্রধান।