২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ গেমসের লোগো-মাসকট উন্মোচন রোববার

রোববার অষ্টম বাংলাদেশ গেমসের লোগো ও মাসকট উন্মোচন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

এবারের বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলনের তালিকায় রয়েছেন ৭ ক্রীড়াবিদ। তারা হলেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, সাবেক হকি খেলোয়াড় জুম্মন লুসাই, দাবাড়ু নিয়াজ মোরশেদ, সাবেক সাঁতারু উইং কমান্ডার (অব.) রফিকুল ইসলাম, সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমু, সাবেক টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু ও শূটার সাবরিনা সুলতানা।

১৯ এপ্রিল সাভার স্মৃতি সৌধ থেকে শুরু হবে মশাল যাত্রা। ২০ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে মশাল প্রজ্জ্বলন হবে।