আবার বাদ রোনালদিনিয়ো, ফিরলেন কাকা
আবার ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন রোনালদিনিয়ো। তবে ফিরেছেন কাকা। ২১ মার্চ ইতালি এবং ২৫ মার্চ রাশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে কাকাকে রেখেছেন ব্রাজিলের কোচ লুই ফেলিপে স্কলারি।
গত মাসে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে একদমই ভালো খেলতে পারেননি রোনালদিনিয়ো। ঐ ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন তিনি। ব্রাজিল ম্যাচটি হেরে যায় ২-১ গোলে।
