২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর বড় জয়

শুক্রবার ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগে বিশাল জয় পেয়েছে আবাহনী লিমিটেড। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১০-০ গোলে ফেনী সকার ক্লাবকে হারিয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 03:45 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

১০ গোলের পাঁচটিই করেন অম্রা চিং মারমা। এছাড়া শারমিন দুটি এবং মুনমুন আক্তার, সুরাইয়া ও মাইনু মারমা একটি করে গোল করেন।

জয় পেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ এবং নাসরিন ফুটবল অ্যাকাডেমিও।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে নাসরিন ফুটবল অ্যাকাডেমি ৫-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। বিজয়ী দলের হয়ে সোনা মনি দুটি এবং মাহমুদা, রিতু ও বন্দনা একটি করে গোল করেন। পুলিশের দুটি গোলই সুমির।

বাফুফে ভবনের পাশে কৃত্রিম টার্ফে আরামবাগ ক্রীড়া সংঘ ২-১ গোলে হারিয়েছে যাত্রাবাড়ী ক্রীড়া চক্রকে। বিজয়ী দলের পক্ষে দুটি গোল করেন আকলিমা খাতুন ও মর্জিনা বেগম। যাত্রাবাড়ীর একমাত্র গোলটি শারমিনের।