২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিগ-বাংলা রান মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শুক্রবার অনুষ্ঠিত হয়েছে বিগ-বাংলা রান মিনি ম্যারাথন প্রতিযোগিতা|

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 10:17 AM

সকাল ৭টায় গুলশান লেডিস পার্ক থেকে শুরু হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে এই প্রতিযোগিতা শেষ হয়।

পুরুষ বিভাগে সেনাবাহিনীর জামরুল ইসলাম ও মহিলা বিভাগে বিজেএমসির মিরনা বেগম চ্যাম্পিয়ন হয়েছেন।

জামরুল সময় নিয়েছেন ২৮ মিনিট ২৪ সেকেন্ড, আর মিরনা ৩৬ মিনিট ৫৫ সেকেন্ড। পুরস্কার হিসাবে দুজনই পেয়েছেন এক হাজার মার্কিন ডলার করে।

পুরুষ বিভাগে সেনাবাহিনীর রফিকুল ইসলাম দ্বিতীয় এবং একই দলের হানিফুর রহমান তৃতীয় হয়েছেন।

আর মহিলা বিভাগে ডেনমার্কের এনা অ্যান্ডারসন দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের এঞ্জার টেইলর।