অনূর্ধ্ব-১৬ ফুটবলে শেখ রাসেলের জয়
বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৬ ক্লাব ফুটবল টুর্নামেন্টের একমাত্র ম্যাচে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আরামবাগ বালুর মাঠে তারা ৪-৩ গোলে বিজেএমসিকে হারিয়েছে।
বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন ইমরান, শাহেদ, মাইনুল ও সাদেক। বিজেএমসির তিন গোলদাতা হাসান, ইব্রাহিম ও রানা।
