মিয়ানমার ওপেন গলফে সিদ্দিক ৩৯তম
মিয়ানমার ওপেন গলফে তেমন ভালো করতে পারেননি সিদ্দিকুর রহমান। রোববার শেষ হওয়া এই প্রতিযোগিতায় ৩৯তম হয়েছেন বাংলাদেশের সেরা গলফার।
ইয়াঙ্গুনের রয়্যাল মিনগালারদন গলফ অ্যান্ড কাউন্টি ক্লাবে সব মিলিয়ে ২৮১ শট খেলে পারের চেয়ে ৭ শট এগিয়ে থেকে প্রতিযোগিতা শেষ করেন সিদ্দিক।
পারের চেয়ে ১৮ শট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হওয়া থাইল্যান্ডের চাবালিত প্লাফল পুরস্কার হিসাবে পেয়েছেন ৫৪ হাজার ডলার।
