বিশাল জয়ে শুরু মোহামেডানের
ওয়ালটন ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগের উদ্বোধনী ম্যাচে বিশাল জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ১৬-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে।
১৬ গোলের ১১টিই স্ট্রাইকার সাবিনা খাতুনের।
মিরনা করেন ৪ গোল। অন্য গোলটি বীথি আক্তারের।
