শনিবার থেকে মহিলা ফুটবল লিগ
গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ছাড়াই শনিবার থেকে শুরু হচ্ছে ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগ।
বিকেল সাড়ে তিনটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও আরামবাগ ক্রীড়া সংঘ।
প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে মোহামেডান ও আরামবাগের সঙ্গী দিপালী যুব সংঘ ও যাত্রাবাড়ী ক্রীড়া চক্র। ‘খ’ গ্রুপের চার দল আবাহনী লিমিটেড, ফেনী সকার ক্লাব, বাংলাদেশ পুলিশ ও নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি।
চ্যাম্পিয়ন দল ৫০ হাজার এবং রানার্সআপ দল ৩০ হাজার টাকার অর্থ পুরস্কার পাবে। আর অংশ নেয়া প্রত্যেক দল পাবে ৩০ হাজার টাকা করে।
