উত্তর বারিধারা-অগ্রণী ব্যাংক লড়াই গোলশূন্য
বুধবার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলের একমাত্র ম্যাচে কেউ জয় পায়নি।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারা ও অগ্রণী ব্যাংক গোলশূন্য ড্র করেছে।
লিগে দু দলেরই এটি প্রথম ম্যাচ ছিল।
