২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় লিজা এগিয়ে

শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠানরত এশিয়ান জোনাল দাবা বা বিশ্বকাপ দাবার বাছাই পর্বের মহিলা বিভাগে শীর্ষে আছেন শামীমা আক্তার লিজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টারের সংগ্রহ চার পয়েন্ট।

মঙ্গলবার লিজা বাংলাদেশের ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিনকে হারিয়েছেন।

উন্মুক্ত বিভাগে সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে একসঙ্গে শীর্ষে আছেন বাংলাদেশের দুই গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও রিফাত বিন সাত্তার এবং পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী।

রিফাত শ্রীলঙ্কার জিসি অনিরুদ্ধকে হারিয়েছেন এবং নিয়াজ ড্র করেছেন স্বদেশের এনামুল হোসেন রাজীবের সঙ্গে।

তিন পয়েন্ট করে নিয়ে বাংলাদেশের দুই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও রাজীবের সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার বীরাবর্ধনে, কাভিন্ডা আখিলা ও কালুগামপিটিয়া।

মঙ্গলবার জিয়া ড্র করেছেন কালুগামপিটিয়ার সঙ্গে।