স্কুল দাবা বুধবার থেকে
বুধবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্কুল দাবা।
টানা ১২ বছর স্কুল দাবার স্পন্সর ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। তবে দাবা ফেডারেশনের নানা অনিয়মের কারণে ২০১১ সালে হঠাৎ দাবা থেকে নিজেদের গুটিয়ে নেয় তারা।
ফেডারেশনের নতুন কমিটি ক্ষমতায় আসার পর আবার দাবায় ফিরেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
দেশের দুই শতাধিক খুদে দাবাড়ু এই প্রতিযোগিতায় অংশ নেবে। ভারতের চার এবং নেপালের দুই জন দাবাড়ুও অংশ নেবে তাদের সঙ্গে।
