২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জুভেন্টাসের হোঁচট

সর্বশেষ তিন ম্যাচে দ্বিতীয় বারের মতো পয়েন্ট হারানো জুভেন্টাস ১-১ গোলে ড্র করেছে পার্মার মাঠে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 14 Jan 2013, 03:26 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

ইতালিয়ান সেরি-আ’র শিরোপা ধরে রাখার পথে ছুটে চলা জুভেন্টাস হঠাৎই দিগভ্রান্ত। সর্বশেষ তিন ম্যাচে দ্বিতীয় বারের মতো পয়েন্ট হারানো জুভেন্টাস ১-১ গোলে ড্র করেছে পার্মার মাঠে।

সাম্পদোরিয়ার মাঠ থেকে গোলশুন্য ড্র নিয়ে ফিরেছে এসি মিলানও। তবে ঘরের মাঠে জয় পেয়েছে লাৎসিও ও নাপোলি। লাৎসিও ২-০ গোলে আতালান্তাকে ও নাপোলি ৩-০ গোলে পালের্মোকে হারিয়েছে।

হোঁচট খেলেও ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। সমান ম্যাচে ৪২ ও ৪০ পয়েন্ট নিয়ে লাৎসিও ও নাপোলির অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়।

আগের দিন পেসকারাকে ২-০ গোলে হারানো ইন্টার মিলান ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। ৩১ পয়েন্ট নিয়ে এসি মিলানের অবস্থান সপ্তম।