২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ল্ড সিটি দাবায় নেই তিন গ্র্যান্ড মাস্টার

তিন গ্র্যান্ড মাস্টারকে ছাড়াই ওয়ার্ল্ড সিটি দাবায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২১ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলে নেই এনামুল হোসেন রাজীব, আব্দুল্লাহ আল রাকিব ও রিফাত বিন সাত্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন গ্র্যান্ড মাস্টারকে ছাড়াই ওয়ার্ল্ড সিটি দাবায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ২১ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দলে নেই এনামুল হোসেন রাজীব, আব্দুল্লাহ আল রাকিব ও রিফাত বিন সাত্তার। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডে ভাল ফলাফলের সুবাদে ওয়ার্ল্ড সিটি দাবায় অংশ নেয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। কিন্তু স¤প্রতি জাতীয় দাবায় অংশ না নেয়ায় বাদ পড়েছেন রাজীব ও রাকিব। আর ব্যক্তিগত কারণে রিফাত সরে দাঁড়িয়েছেন নিজেই। দেশের প্রথম ও দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান অবশ্য দুবাইয়ে যাচ্ছেন। তারা সঙ্গী হিসেবে পাচ্ছেন দুই আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও মিনহাজউদ্দিন আহমেদ সাগর এবং ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জিকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২২১৩ঘ.