২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির লজ্জাজনক বিদায়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে আগেই। মঙ্গলবার রাতে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হেরে যাওয়ায় ম্যানচেস্টার সিটির ইউরোপা লিগে খেলার সম্ভাবনাও শেষ। ৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে ম্যান সিটির অবস্থান সবার নিচে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 05:51 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে ওঠার আশা শেষ হয়ে গেছে আগেই। মঙ্গলবার রাতে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হেরে যাওয়ায় ম্যানচেস্টার সিটির ইউরোপা লিগে খেলার সম্ভাবনাও শেষ। ৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে ম্যান সিটির অবস্থান সবার নিচে। আগেই গ্রুপের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে ফেলা বরুসিয়ার পয়েন্ট ১৪। গ্রুপের অন্য ম্যাচে হোসে ক্যালেয়নের দুটো এবং ক্রিস্টিয়ানো রোনালদো ও কাকার একটি করে গোলের সুবাদে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টার্ডামকে ৪-১এ উড়িয়ে দিয়েছে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। ১১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল গ্রুপে দ্বিতীয় স্থানে। আয়াক্সের পয়েন্ট ৪। ‘সি’ গ্রুপে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের কাছে নিজেদের মাঠ সান সিরোতে ১-০ গোলে হেরে গেছে এসি মিলান। তবে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করে আগেই শেষ ষোলতে পৌঁছে গেছে ৭ বারের চ্যাম্পিয়নরা। অন্য ম্যাচে বেলজিয়ামের অ্যান্ডারলেখটের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক স্পেনের মালাগা (১২ পয়েন্ট)। জেনিত ও অ্যান্ডারলেখটের পয়েন্ট যথাক্রমে ৭ ও ৫। ‘বি’ গ্রুপে গ্রিসের অলিম্পিয়াকসের (৯ পয়েন্ট) মাটিতে ২-১ গোলে হেরে যাওয়ায় দ্বিতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ১০ পয়েন্ট পাওয়া আর্সেনালকে। অন্য ম্যাচে ফ্রান্সের মন্তপেলিয়ারের (২ পয়েন্ট) মাঠে ১-১ গোলে ড্র করা জার্মানির শালকে (১২) হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। ‘এ’ গ্রুপে পর্তুগালের পোর্তোকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে স্বাগতিক প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি। পিএসজির পয়েন্ট ১৫ আর পোর্তোর ১৩। অন্য ম্যাচে ইউক্রেনের ডায়নামো কিয়েভকে (৫ পয়েন্ট) ১-১ গোলে রুখে দিয়ে শেষ পর্যন্ত একটি পয়েন্টের দেখা পেয়েছে ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২৩৪৯ঘ.