২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার দিয়ে শুরু অনূর্ধ্ব-২৩ দলের

শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। সোমবার প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হেরে গেছে পাকিস্তানের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 05:12 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। সোমবার প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হেরে গেছে পাকিস্তানের কাছে। ৮০ মিনিটের সময় একমাত্র গোলটি হয়। সাঈদ আহমেদের শট বাংলাদেশের গোলরক্ষক মোস্তাক ফিরিয়ে দিলেও শেহজাদ কলিমের আলতো টোকা কেউ ঠেকাতে পারেনি। বাকি সময়ে গোল করা তো দূরের কথা, উল্টো প্রতিপক্ষের আক্রমণ ফেরাতেই ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশের রক্ষণভাগকে। ৫৬ মিনিটে অবশ্য বাংলাদেশ এগিয়ে যেতে পারতো। কিন্তু ফরোয়ার্ড সোহেল রানার একটি চমৎকার শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক সাকিব হানিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআ/২৩১১ঘ.