ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবল বৃষ্টির কারণে নেপাল জাতীয় দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ হতে পারেনি। মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু মাঠের দুর্দশার কারণে বেলা ১২টাতেই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।
দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেপালে গেছে বাংলাদেশ দল। একটি বাতিল হয়ে যাওয়ায় বাংলাদেশের হাতে রইলো আর একটি মাত্র ম্যাচ। ২০ সেপ্টেম্বর ঐ ম্যাচেও তাদের প্রতিপক্ষ নেপাল জাতীয় দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৪৬ঘ.
bdnews24