২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সাব-জুনিয়র দাবা

মঙ্গলবার জাতীয় সাব-জুনিয়র দাবা প্রতিযোগিতা জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে শুরু হয়েছে। নয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 05:36 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার জাতীয় সাব-জুনিয়র দাবা প্রতিযোগিতা জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে শুরু হয়েছে। নয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা। প্রথম রাউন্ডের খেলায় জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন আব্দুল্লাহ আল সাইফ জিতেছেন। তিনি হারিয়েছেন মিজানুল ইসলামকে। ইকরামুল হক সিয়াম জিতেছেন নাঈম উদ্দিনের বিপক্ষে। গতবারের সাব-জুনিয়র চ্যাম্পিয়ন মোহাম্মদ ফাহাদ রহমান হারিয়েছেন তামিম ইসলামকে। এছাড়া প্রতিভা তালুকদার মেহেদী হাসানকে ও তানজিনা আক্তার তানি মেহেদী হাসান ইফাতকে হারিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২২৩৫ঘ.