ঢাকা, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউ এস ওপেনে পুরুষ এককের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন শীর্ষ বাছাই রজার ফেদেরার ও তৃতীয় বাছাই অ্যান্ডি মারে। মহিলা এককে শীর্ষ বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা, মারিয়া শারাপোভা, পেত্রা কেভিতোভা, কিম ক্লিস্টার্স ও সামান্থা স্টোসুর সহজ জয় দিয়েই পেরিয়েছেন প্রথম বাধা।
যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ইয়ংকে ৬-৩, ৬-২ ও ৬-৪ গেমে হারিয়েছেন পাঁচ বারের চ্যাম্পিয়ন ফেদেরার। অলিম্পিক সোনা জয়ী মারে রাশিয়ার আলেক্স বগোমলভকে হারিয়েছেন ৬-২, ৬-৪ ও ৬-১ গেমে।
এছাড়াও জয় পেয়েছেন ক্রোয়েশিয়ার ম্যারিন সিলিক, ফ্রান্সের জাইলস সিমোন ও জেরেমি চার্ডি, যুক্তরাষ্ট্রের মার্ডি ফিস ও জেমস ব্লেক এবং স্পেনের ফার্নান্দো ভার্দেস্কো ও ফ্যালিসিয়ানো লোপেজ।
শীর্ষ বাছাই বেলারুশের আজারেঙ্কা রাশিয়ার আলেক্সান্ডার পেনোভাকে ৬-০ ও ৬-১ গেমে তৃতীয় বাছাই রাশিয়ার শারাপোভা হাঙ্গেরীর মেলিন্ডা সিজিঙ্ককে ৬-২ ও ৬-২ গেমে ও পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের কেভিতোভা স্লোভেনিয়ার পোলোনা হারকগকে ৭-৬ (৬) ও ৬-১ গেমে হারিয়েছেন।
বর্তমান চ্যাম্পিয়ন ও সপ্তম বাছাই অস্ট্রেলিয়ার স্টোসুর ক্রোয়েশিয়ার পেত্রা মার্টিচের বিপক্ষে ৬-১ ও ৬-১ গেমে, সপ্তম বাছাই চীনের লি না যুক্তরাজ্যের হিদার ওয়াটনের বিপক্ষে ৬-২ ও ৬-৩ ও একাদশ বাছাই ফ্রান্সের মারিয়ো বারতোলি যুক্তরাষ্ট্রের জেমি হ্যাম্পনের বিপক্ষে ৬-৩, ৭-৬ (৫) গেমে জিতেছেন।
নিজের সর্বশেষ গ্রান্ড স্ল্যাম খেলতে নামা বেলজিয়ামের ক্লাইস্টার্স যুক্তাষ্ট্রের ভিক্টোরিয়া দুভালকে হারিয়েছেন ৬-৩ ও ৬-১ গেমে।
এছাড়াও প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন চেক প্রজাতন্ত্রের লুসিয়া সাফারোভা, রাশিয়ার নাদিয়া পেত্রোভা ও আনাস্তিয়া পাভলিউচেঙ্কোভা এবং বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩৩৪ ঘ.
bdnews24