ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মান বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখ। শনিবার নবাগত গ্র“থার ফার্থকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশন ভালো ভাবেই শুরু করেছে তারা।
প্রতিপক্ষের মাঠে শেষ পর্যন্ত সহজ জয় পেলেও প্রথম গোলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে বায়ার্নকে। ৪৩ মিনিটে বুন্দেসলিগার ২১ বারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন গত বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা টমাস মুলার।
৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারিও মান্দজুকিচ। ৭৯ মিনিটে আরিয়েন রোবেনের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে টমাস ক্লেইন উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দিলে জয় নিশ্চিত হয়ে যায় বায়ার্নের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩২৭ঘ.
bdnews24