ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকে ভারোত্তোলনে বিশ্ব রেকর্ড গড়ে চীনকে সোনা এনে দিয়েছেন লু জিয়াওজুন।
পুরুষদের ৭৭ কেজি ওজন শ্রেণীতে মোট ৩৭৯ কেজি ওজন তুলে বিশ্বরেকর্ড গড়েন তিনি।
স্ন্যাচেও নতুন বিশ্ব রেকর্ড গড়ে তুলেন ১৭৫ কেজি তুলে যা তার সোনার পদক জেতার দিকে এগিয়ে দেয়। এর পর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় ২০৪ কেজি তুলে পেছনে ফেলেন স্বদেশী লু হাওজিকে (মোট ৩৬০)। কিউবার এভান ক্যাম্বার রডরিগুয়েজ ৩৪৯ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জেতেন।
মেয়েদের ৬৯ কেজি ওজন শ্রেণীতে সোনা জিতে উত্তর কোরিয়াকে লন্ডন অলিম্পিকের চতুর্থ সোনা এনে দিয়েছেন রিম জং সিম। ২৬১ কেজি ওজন তুলে তিনি পেছনে ফেলেছেন রুমানিয়ার ড্যানিয়েলা রোক্সানা কোকোস ও বেলারুশের মারিয়ানা শখেরমানকোভাকে।
ভারোত্তোলকেরা দুভাবে ওজন তোলেন-‘স্ন্যাচ’ ও ‘ক্লিন অ্যান্ড জার্ক’। ø্যাচে একবারেই মাটি থেকে মাথার ওপর ওজন তুলতে হয়। ক্লিন অ্যান্ড জার্কে ভারোত্তোলকেরা প্রথমে ওজন কাঁধ পর্যন্ত তোলেন। এরপর এক ঝাঁকুনিতে তা মাথার ওপর তোলেন। ø্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কে তোলা সেরা ওজন যোগ করে মোট ওজন বের করা হয়।
এথেন্স ১৮৯৬ থেকেই অলিম্পিকে পুরুষ ভারোত্তোলকেরা আছে। মেয়েরা প্রথমবারের মতো ভারোত্তোলনে অংশ নেয় সিডনি ২০০০ অলিম্পিকে। লন্ডন অলিম্পিকে বিভিন্ন ওজন শ্রেণীতে ছেলেদের আটটি ও মেয়েদের সাতটি ইভেন্ট রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৩০২ ঘ.
bdnews24