ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতেছেন চীনের শ্যুটার ই সিলিং।
৫০২ দশমিক ৯ স্কোর করে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জেতেন তিনি।
এ ইভেন্টে ৫০২ দশমিক ২ পয়েন্ট করে পোল্যান্ডের বোগাকা সিলবিয়া রূপা ও ৫০১ দশমিক ৫ স্কোর করে চীনের ইয়ু দান ব্রোঞ্জ জিতেছেন।
অষ্টম শট পর্যন্ত এগিয়ে ছিলেন সিলবিয়া। নবম শটে এগিয়ে যাওয়ার পর ব্যবধান আরো বাড়িয়ে সোনা জিতে নেন সিলিং।
এই ইভেন্টের বাছাই পর্বে বাংলাদেশের শ্যুটার শারমিন আক্তার রতœা ৩৯৩ স্কোর করে ২৭তম হন। ৩৯৯ স্কোর করে বাছাইয়ে দ্বিতীয় হয়েছিলেন সোনাজয়ী ই সিলিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১৬৫০ ঘ.
bdnews24