ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলা উত্তর কোরিয়ার, কিন্তু মাঠে আনা হয়েছে দক্ষিণ কোরিয়ার পতাকা! লন্ডন অলিম্পিকের প্রথম দিনই অনাকাক্সিক্ষত এই ভুল করে বসেছে আয়োজক কমিটি। মহিলাদের ফুটবলে এই কান্ড ঘটে।
পতাকা নিয়ে এই বিভ্রাটের জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উত্তর কোরিয়া প্রতিনিধি বৃহস্পতিবার তার ক্ষোভ ও হতাশা প্রকাশ করে রয়টার্স টেলিভিশনকে বলেন, “অবশ্যই জনগণরা রাগান্বিত। যদি একজন অ্যাথলেট সোনা জেতে এবং অন্য কোনো দেশের পতাকা ওড়ানো হয়, তবে কেমন হবে?”
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে ঢুকে নিজেদের বদলে দক্ষিণ কোরিয়ার পতাকা দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যান উত্তর কোরিয়ার খেলোয়াড়রা। এজন্য খেলা প্রায় এক ঘন্টা বন্ধ থাকে। খেলায় ২-০ গোলে জেতে উত্তর কোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১৬ ঘ.
bdnews24