২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকের অপেক্ষায় প্রত্যয়ী বোল্ট

চোটের কারণে অলিম্পিকের প্রস্তুতি বিঘিœত হয়েছে উসাইন বোল্টের। তবে ১০০ ও ২০০ মিটার ¯িপ্রন্টের শিরোপা ধরে রাখার ব্যাপারে তিনি প্রত্যয়ী। দুটো ইভেন্টেরই বিশ্ব ও অলিম্পিক রেকর্ড বোল্টের অধিকারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 04:53 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে অলিম্পিকের প্রস্তুতি বিঘিœত হয়েছে উসাইন বোল্টের। তবে ১০০ ও ২০০ মিটার ¯িপ্রন্টের শিরোপা ধরে রাখার ব্যাপারে তিনি প্রত্যয়ী। দুটো ইভেন্টেরই বিশ্ব ও অলিম্পিক রেকর্ড বোল্টের অধিকারে। এ মাসের শুরুতে জ্যামাইকার অলিম্পিক বাছাই পর্বে এই দুটো ইভেন্টেই বিশ্বের দ্রুততম মানব ইয়োহান ব্লেকের পেছনে থেকে দৌড় শেষ করেন বোল্ট। এর পর চোটের কারণে সরে দাঁড়ান মোনাকোতে অনুষ্ঠিত ডায়মন্ড লিগ থেকে। তবু লন্ডনে সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী বোল্ট। তিনি বলেন, “আমি নিজেকে ভালো মতো পরীক্ষা করিয়ে নিয়েছি। সব কিছু ঠিক-ঠাকই আছে। আমি কঠোর অনুশীলন করছি আর অলিম্পিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৫২ঘ.