ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের অলিম্পিক প্রস্তুতিটা মোটেও ভালো হলো না। বৃহস্পতিবার অলিম্পিকের প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে গেছে তারা। গত চার ম্যাচে এটা জাপানের দ্বিতীয় হার।
ফ্রান্সের হয়ে ২৪ মিনিটে ম্যারি-লাউর ডেলি এবং ৭২ মিনিটে উইন্ডি রেনার্ড গোল দুইটি করেন। এটি ফ্রান্সের টানা সপ্তদশ জয়।
অলিম্পিকে ‘এফ’ গ্রুপে জাপানের সঙ্গী কানাডা, সুইডেন ও দক্ষিণ আফ্রিকা।
২৫ জুলাই নিজেদের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে জাপান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০০ ঘ.
bdnews24