ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার জাতীয় মহিলা সুপার লিগ ফুটবলে নারায়ণগঞ্জ ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হবিগঞ্জকে।
নারায়ণগঞ্জের বিশাল জয়ে বড় অবদান মিথিলা ও আঞ্জুমান আরার। হ্যাটট্রিক করেছেন দুজনই। এছাড়া আঁখি দুটি এবং শরীফা, ইতি, যুুঁথি, বীথি ও তিথি একটি করে গোল করেন।
দিনের অন্য ম্যাচগুলোতে নড়াইল ২-০ গোলে মাগুরাকে, যশোর ৪-০ গোলে জয়পুরহাটকে এবং খুলনা ১-০ গোলে কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়েছে।
এছাড়া নওগাঁ-সিরাজগঞ্জ এবং ঠাকুগাঁও-রংপুর ১-১ গোলে এবং সুনামগঞ্জ-পটুয়াখালী গোলশূন্য ড্র করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪২ঘ.
bdnews24