ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার প্রিমিয়ার হকি লিগে ঊষা ক্রীড়া চক্র গোলবানে ভাসিয়েছে ওয়ারী ক্লাবকে। তারা ১৭-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে। ঊষার গোল উৎসবের দিনে আবাহনী লিমিটেড ৭-২ গোলের বড় ব্যবধানে আজাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে।
ঊষার বড় জয়ে পাকিস্তানি শাহবাজ আলী হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেন। আর শুধু হ্যাটট্রিক করেছেন মইনুল ইসলাম কৌশিক।
এছাড়া সারোয়ার হোসেন, মোহাম্মদ আতিক, মোহাম্মদ ইমরান দুটি করে এবং শহিদুল্লাহ টিটু, খোরশেদুর রহমান, আক্তার আলী একটি করে গোল করেন।
আবাহনীর জয়ে বড় অবদান রেখেছেন পাকিস্তানি স্ট্রাইকার সাব্বির আহমেদ খান হ্যাটট্রিকসহ চার গোল করে। আর কাসিম আলী, জাহিদুল ইসলাম রাজন ও প্রসেনজিৎ একটি করে গোল করেন।
আজাদের পক্ষে সোয়েব আলী ও রাজু আহমেদ একটি করে গোল করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০০৫ঘ.
bdnews24