ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার শুরু হচ্ছে প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগ। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মনসুর স্পোর্টিং ক্লাব-যাত্রবাড়ী স্পোর্টস অ্যাকাডেমি।
ঢাকার ছয়টি ক্লাব অংশ নেবে এই প্রতিযোগিতায়। দল গুলো হলো- মনসুর স্পোর্টিং ক্লাব, সতীর্থ ক্লাব, পূর্বাচল পরিষদ, যাত্রাবাড়ী স্পোর্টস অ্যাকাডেমি, প্রাইম স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘ।
প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ওরিয়েন্ট ব্রেড। ২ লাখ ৬ হাজার টাকা বাজেটের মধ্যে স্পন্সর প্রতিষ্ঠানটি দেবে এক লাখ টাকা।
শুক্রবার হ্যান্ডবল ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এই সময় স্পন্সর ওরিয়েন্টে ব্রেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুজ্জামান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১২০ঘ.
bdnews24