ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৭ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ও বাকি ক্লাব গুলো থেকে বাছাই করা খেলোয়াড় নিয়ে গড়া ঢাকা ব্যাংক একাদশ মুখোমুখি হবে এই ম্যাচে।
মূলত স্পন্সর পাওয়ার আশায় বাফুফে ঢাকা ব্যাংকে এই ম্যাচ আয়োজনের সুযোগ করে দেয়। এই ম্যাচটি আয়োজনের জন্য ঢাকা ব্যাংক বাফুফেকে ২৫ লাখ টাকা দিচ্ছে। বাফুফে অবশ্য পুরো টাকাই ডেভেলপম্যান্ট ফান্ডে জমা রাখবে।
এদিকে ঢাকা ব্যাংক একাদশের কোচের দায়িত্ব দেয়া হয়েছে শেখ রাসেল কোচ মারুফুল হককে। তার সহকারি হয়েছেন বিজেএমসি কোচ জাকারিয়া বাবু।
ঢাকা ব্যাংক একাদশ: মোস্তাক, আরিফ (গোলরক্ষক), আরিফ, নাসির, রেজা, উত্তম, ইয়ামিন, মিশু, কেস্ট (ডিফেন্ডার), মামুনুল, শাকিল, জুয়েল, কোমল, জামাল, ইমন, দিদার (মিডফল্ডার), তকলিস, আনোয়ার, মিঠুন, এমিলি (স্ট্রাইকার)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০১৫ঘ.
bdnews24