২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে ফেলপসের দারুণ জয়

২৭তম জন্মদিনটা দারুণ কাটলো মাইকেল ফেলপসের। শনিবার যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রায়ান লোকটেকে হারিয়ে দিয়েছেন গত অলিম্পিকে রেকর্ড ৮টি সোনা বিজয়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 04:38 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২৭তম জন্মদিনটা দারুণ কাটলো মাইকেল ফেলপসের। শনিবার যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে রায়ান লোকটেকে হারিয়ে দিয়েছেন গত অলিম্পিকে রেকর্ড ৮টি সোনা বিজয়ী। নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে হারানোর পর ফেলপস বলেন, “আবারো বিজয়ীর বেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। কিন্তু এটা তেমন কোনো লড়াই নয়। বরং কয়েক সপ্তাহ পরেই বড় প্রতিযোগিতা অপেক্ষা করছে।” এ নিয়ে লন্ডন অলিম্পিকের চারটি ইভেন্টে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করলেন অলিম্পিকে ১৪টি সোনার মালিক ফেলপস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৩৫ঘ.