ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার প্রিমিয়ার হকি লিগে জয় পেয়েছে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ও সাধারণ বীমা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বাংলাদেশ এসসি ৪-৩ গোলে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে এবং সাধারণ বীমা ২-১ গোলে ওয়ারী ক্লাবকে হারিয়েছে।
বাংলাদেশ এসসির পক্ষে বরকত দুটি এবং ভারতের গুরুজান্ত সিং ও গগনদীপ সিং একটি করে গোল করেন। অ্যাজাক্সের তিন গোলদাতা রাহাত সারোয়ার, রাজিব আহমেদ ও ফয়সাল হোসেন।
সাধারণ বীমার গোল দুটো মাজহারুল ইসলাম মোকসেদ ও প্রশান্ত কুমার রায়ের। ওয়ারীর একমাত্র গোলটি আইয়ুবের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৫৬ঘ.
bdnews24