২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেছেন নাদাল, সেরেনা ও কেভিতোভা

প্রথম চারটি গেমে হেরে গেলেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টমাস বেলুচ্চিকে ৭-৬ ৬-২, ৬-৩ গেমে হারিয়ে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন রাফায়েল নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 05:05 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম চারটি গেমে হেরে গেলেও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টমাস বেলুচ্চিকে ৭-৬ ৬-২, ৬-৩ গেমে হারিয়ে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন রাফায়েল নাদাল। এদিন জিতেছেন মেয়েদের এককের সাবেক এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামসও। এক দিন আগে বড় বোন ভেনাস উইলিয়ামস যে কোর্টে হেরে গিয়েছিলেন সেই কোর্টেই মঙ্গলবার বারবরা জাহলাভোভা স্ট্রিকোভাকে ৬-২ ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন সেরেনা। প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছেন মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভাও। উজবেকিস্তানের আকগুল আমানমুরাদোভাকে ৬-৪ ৬-৪ গেমে হারান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১০০ ঘ.